মালদা

গাজোল হাজি নাকু বিদ্যালয়ের প্ল্যাটিনাম জয়ন্তী উপলক্ষ্যে করা হল স্বেচ্ছায় রক্তদান, স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবির

গাজোল হাজি নাকু বিদ্যালয়ের প্ল্যাটিনাম জয়ন্তী উদযাপন উপলক্ষে চলা তিন দিন ব্যাপী অনুষ্ঠানে আজ আয়োজন করা হয় স্বেচ্ছায় রক্তদান, স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবির। বিদ্যালয়ের মাঠে চলছে এই অনুষ্ঠান। আজ এই রক্তদান শিবিরে বিদ্যালয়ের ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকা, প্রাক্তন ছাত্র স্থানীয় সহ প্রায় শতাধিক মানুষ রক্তদান করে। আজ এই শিবিরে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ননিগোপাল বর্মণ, সহ প্রধান শিক্ষক জীবন কৃষ্ণদেব নাথ, মেডিক্যাল নোডাল অফিসার গোলাম মোস্তফা মণ্ডল সহ অন্যান্যরা। তারা জানান জেলায় রক্ত সঙ্কট মেটাতে তাদের এই উদ্যোগ। 
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/IK9y2-0ZQzQ